২৪ ঘণ্টায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেব: ট্রাম্প
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ক্ষমতায় থাকলে মাত্র ২৪ ঘণ্টায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিতেন বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার এক টুইটে তিনি এ দাবি করেন।
ট্রাম্প বলেন, তিনি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে থাকতেন, তাহলে একদিনের মধ্যেই এই বিধ্বংসী যুদ্ধ বন্ধ করে দিতেন।
২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে আক্রমণ করে রিপাবলিকান পার্টির সমর্থকরা। এ ঘটনার জেরে বেশ কিছুদিন নিষিদ্ধ থাকার পর গত নভেম্বরে টুইটার ও চলতি জানুয়ারিতে ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন ট্রাম্প। অ্যাকাউন্ট ফিরে পেতেই সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি বাড়িয়েছেন তিনি। আর বর্তমান মার্কিন সরকারের লাগাতার সমালোচনা করছেন।
শুক্রবারের টুইটে তিনি বলেন, ‘আমি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতাম, তাহলে রাশিয়া-ইউক্রেনের বিধ্বংসী যুদ্ধ শুরুই হত না। এখনও যদি আমাকে প্রেসিডেন্ট পদে বসানো হয়, তাহলে মাত্র ২৪ ঘণ্টা সময় লাগবে। আলাপ-আলোচনার মাধ্যমে দুই পক্ষের সম্মতিতে এই যুদ্ধ বন্ধ করে দেব। সাধারণ মানুষ যেভাবে প্রাণ হারাচ্ছেন, তা মেনে নেওয়া যায় না।’
এই টুইটের পর ট্রাম্পের অনুগামীরাও দাবি তোলেন, একমাত্র ট্রাম্পই এই যুদ্ধ থামাতে পারেন। এর আগে গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে কড়া বার্তা দিয়ে ট্রাম্প। বাইডেনের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্র যুদ্ধের জন্য ইউক্রেনকে ট্যাঙ্ক দিচ্ছে। এরপরদরকার পড়লে পরমাণু অস্ত্র দেবে। সময় নষ্ট না করে এই বিধ্বংসী যুদ্ধ থামান। খুব সহজেই এই যুদ্ধ বন্ধ করা যেতে পারে।’
প্রসঙ্গত, রাশিয়ার তরফেও একাধিকবার এই দাবি করা হয়েছে। ইউক্রেনকে অস্ত্র সাহায্য করে যুক্তরাষ্ট্র আসলে যুদ্ধ দীর্ঘস্থায়ী করছে, এই দাবি করেছে পুতিনের দেশ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
ভেঙে দেয়া হলো পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা আর মুখ্যমন্ত্রী নন
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি