২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেলো আরও ৬ জনের
বাংলাপ্রেস ডেস্ক: দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৭৯১ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬৮ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৬ হাজার ৬৬৪ জন।
বুধবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৮১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৯ হাজার ৫৪৯ জন।
গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৩৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ। এ পর্যন্ত মোট এক কোটি এক লাখ ৫৫ হাজার ৪৩৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৩ শতাংশ।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুতি সম্পন্ন, অধীর অপেক্ষা ঠাকুরগাঁওবাসীর
ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সঙ্গীত একাডেমি