৬ মে ২০২৬

২৪ ঘণ্টায় ৯৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫১৮৫ জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
২৪ ঘণ্টায় ৯৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫১৮৫ জন
বাংলাপ্রেস ডেস্ক: সর্বাত্মক লকডাউনের প্রথম দিন গত ২৪ ঘণ্টায় ৯৬ জনের মৃত্যু হয়েছে।যা এ যাবতকালে দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৯৮৭ জনে।এর আগে ১৩ এপ্রিল দেশে সর্বোচ্চ ৮৩ জনের মৃত্যু হয়েছিল।একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ১৮৫ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ১৭০ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৩৩৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯১ হাজার ১৯৯ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। গত বছরে এত মৃত্যুর সংখ্যা দেখেনি দেশ। তবে এ বছরই আক্রান্ত ও মৃত্যু রেকর্ড হারে বাড়তে থাকে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি