৫ মে ২০২৬

২৪-২৬ জুন পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত সড়কে ট্রাক চলাচল বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
২৪-২৬ জুন পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত সড়কে ট্রাক চলাচল বন্ধ
বাংলাপ্রেস ডেস্ক: আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ২৪ জুন সকাল থেকে ২৬ জুন সকাল পর্যন্ত পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত মহাসড়কে ঢাকা থেকে কাভার্ড ভ্যান এবং ট্রাক চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২২ জুন) সন্ধ্যায় এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে ডিএমপি। এর আগে, বিআরটিএ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়। ডিএমপি সূত্রে জানা যায়, আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ঢাকা মহানগরী এলাকা থেকে মুন্সিগঞ্জ জেলার মাওয়াগামী কাভার্ড ভ্যান এবং ট্রাক চলাচল বন্ধ থাকবে। ঢাকা মহানগরী এলাকা থেকে মুন্সিগঞ্জ জেলার মাওয়াগামী কাভার্ড ভ্যান এবং ট্রাকগুলোকে আগামী ২৪ জুন সকাল হতে ২৬ জুন সকাল পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া এবং চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরিতে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে। আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দীর্ঘতম সেতুটি উদ্বোধন করবেন। ২৬ জুন সকাল ৬টা থেকে এটি জনসাধারণের জন্য খুলে দেয়া হবে। কর্তৃপক্ষ ২৫ জুন ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবস্থিত ৩ সেতুতে যানবাহন চলাচলের জন্য কোনো টোল আদায় করবে না। যানজট কমানোর জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি