৫ মে ২০২৬

২৩শে মে পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়লো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
২৩শে মে পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়লো
বাংলাপ্রেস ডেস্ক: করোনা প্রতিরোধে ২৩শে মে পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে; জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। আজ শনিবার (১৫ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ‘বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর সংক্রান্ত ফাইলে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। আগের শর্তগুলোই বহাল থাকবে। আগামীকাল (রোববার) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।’ এদিকে, শনিবার (১৫ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় প্রাণ গেলো ১২ হাজার ১২৪ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২৬১ জন। সবমিলিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন সাত লাখ ৭৯ হাজার ৭৯৬।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি