৬ মে ২০২৬

২৩মে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
২৩মে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান
বাংলাপ্রেস ডেস্ক: আগামী ২৩মে সারাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (২৫শে মার্চ) রাতে মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে জানানো হয়, বাংলাদেশসহ সারাবিশ্বে চলমান করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বাড়ছে। এর ফলে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার কথা বিবেচনায় নেয়া হয়েছে। এরইপ্রেক্ষিতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান আগামী ঈদ উল ফিতরের পর ২৩শে মে থেকে শুরু শুরু হবে। এ সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। এর আগে শিক্ষামন্ত্রী জানান, করোনা (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় আগামী ৩০শে মার্চ নয়, ঈদের পরই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি