৭ মে ২০২৬

২৩৩ বছরের ইতিহাস ভেঙে নিউ ইয়র্কের গভর্ণরের শপথ নিলেন ক্যাথি হোচুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
২৩৩ বছরের ইতিহাস ভেঙে নিউ ইয়র্কের গভর্ণরের শপথ নিলেন ক্যাথি হোচুল
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ২৩৩ বছরের ইতিহাসে এবারই প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন ক্যাথি হোচুল। ৬২ বছর বয়সী ক্যাথি হোচুল স্থানীয় সময় মঙ্গলবার সকালে শপথ নিয়েছেন। ক্যাপিটলে হোচুলের একটি আনুষ্ঠানিক শপথ গ্রহণের কথা ছিল। কিন্তু আইনগত কারণে রাতেই সংক্ষিপ্তভাবে অনুষ্ঠানটি করা হয়। সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে কয়েক মাস ধরে জটিলতার পর রাজ্য সরকার কাজকর্ম আবার শুরু করতে এখন মরিয়া। হোচুল মঙ্গলবার ঠিক মধ্যরাতে রাজ্য সরকারের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। নিউ ইয়র্ক রাজ্যের রাজধানীতে এক সংক্ষিপ্ত এবং একান্ত অনুষ্ঠানে রাজ্যের পশ্চিমাঞ্চলের ডেমোক্র্যাট ক্যাথি হোচুল রাজ্যের প্রধান বিচারপতি জেনেট ডিফিয়োরের তত্ত্বাবধানে গভর্নর হিসাবে শপথ গ্রহণ করেন। তিনি পরে বাফেলো টেলিভিশন স্টেশন ডব্লিউজিআরজে-কে বলেন, তার কাঁধে 'দায়িত্বের ভার' তিনি অনুভব করেছেন। তিনি বলেন, আমি নিউ ইয়র্কাবাসীকে বলব আমি কাজ করছি এবং আমি সত্যিই গর্বিত যে তাদের গভর্নর হিসেবে কাজ করতে পারছি এবং আমি তাদের হতাশ করব না। ওই রাজ্যে হোচুলের শীর্ষ পদ অর্জন এক ইতিহাস সৃষ্টিকারী মুহূর্ত, যেখানে নারীরা সেখানকার পুরুষ শাসিত রাজনৈতিক সংস্কৃতি থেকে সবে বেরিয়ে আসতে শুরু করেছেন। কোমো অফিস ত্যাগ করেন বেলা ১২টায়, দুই সপ্তাহ আগে তিনি ঘোষণা করেছিলেন যে সম্ভাব্য অভিশংসনের মুখোমুখি হওয়ার পরিবর্তে তিনি পদত্যাগই করবেন। সোমবার গভীর রাতে তিনি রাজ্য বিধান সভা এবং সিনেটের নেতাদের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। তিনি সকালের দিকে আইন প্রনেতাদের সাথে সাক্ষাত করা এবং বিকাল ৩টায় ভাষণ দেয়ার পরিকল্পনা করেছিলেন। প্রথমবারের মতো নিউ ইয়র্ক রাজ্য সরকারের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিবর্গের মধ্যে নারীরা হতে যাচ্ছেন সংখ্যাগরিষ্ঠ। এর মাঝে রয়েছেন রাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস, অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস এবং প্রধান বিচারপতি ডিফিওর। তবে নিউইয়র্ক রাজ্য বিধান সভার নেতৃত্ব দেন একজন পুরুষ, স্পিকার কার্ল হেস্টি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি