৪ মে ২০২৬

২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
বাংলাপ্রেস ডেস্ক: আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এ সময় টেলিভিশন ও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকবে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। বুধবার (২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, করোনার বিস্তার রোধে শিক্ষা প্রতিষ্ঠানে দুই সপ্তাহ ছুটি বাড়ানো হবে। প্রসঙ্গত, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কার্যক্রম চলছে। বৃহস্পতিবারের অফিস আদেশে বলা হয়, ‘করোনাভাইরাস জনিত রোগ (কোভিড-১৯)-এর বিস্তার রোধে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসনের চিঠির আলোকে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এ বিভাগের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে। তবে এ সময়ে টেলিভিশন ও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকবে।’ উল্লেখ্য, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি