আয়োজকরা জানান- নিজের মায়ের ভাষায় কথা বলতে আমরা প্রাণ দিয়েছি, অথচ দেশের সকল অফিস, আদালত ও প্রতিষ্ঠানে ইংরেজি ভাষাকে অগ্রাধিকার দেয়া হয়। বাঙালি সংস্কৃতিকে অবহেলা করে ভিনদেশী কালচারে ডুবে যাচ্ছে দেশ। এই আয়োজনের মাধ্যমে আমরা তরুণ প্রজন্মের কাছে নিজের মায়ের ভাষার প্রতি সম্মান ও ভালোবাসার গুরুত্বকে তুলে ধরতে চাই।
এ পদযাত্রার অংশ গ্রহণ করছেন- লিটু, সাইফুল, আরিফ, নন্দন, শামীম, আমজাদ, মিঠু, তুহিন, জয়নাল, পাপন, শামীম, মতিউর, আব্দুল্লাহ, আব্দুল হালিম, বিপ্লব, সাধন, দিলীপ, অনিক, আশিক, নারায়ণ, সুপক।
এসো গৌরীপুর গড়ির প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি বলেন- জীবনের বিনিময়ে অর্জিত আমাদের এই প্রিয় বাংলা ভাষা আজ সর্বত্র অবহেলার শিকার। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ জনের ২১ কিলোমিটার পদযাত্রার মাধ্যমে আমরা বিশ্বব্যাপি বাংলা ভাষাকে তুলে ধরতে চাই। দেশের সকল অফিস, আদালত ও প্রতিষ্ঠানে বাংলা ভাষাকে অগ্রাধিকার দিয়ে, প্রয়োজন ছাড়া ইংরেজি ভাষা ব্যবহার বন্ধ করার দাবি জানাই আমরা।