২০২৬ সালের এসএসসির সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের জন্য ভিন্ন সিলেবাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (২৬ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
অন্যদিকে যারা অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে, তারা ২০২৫ সালের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবে।
ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে

আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি