৫ মে ২০২৬

২০২৬ সালে নিউ ইয়র্কে প্রথম খুনের শিকার মুসলমান উবার চালক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ জানুয়ারী ২০২৬, ১১:৩৭ পিএম
২০২৬ সালে নিউ ইয়র্কে প্রথম খুনের শিকার মুসলমান উবার চালক

নোমান সাবিত: নতুন বছরের শুরুতেই নিউ ইয়র্ক সিটিতে ২০২৬ সালের প্রথম খুন এবং প্রথম প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ভোরের দিকে ব্রঙ্কস ও কুইন্সে পৃথক দুটি ঘটনায় দুইজন পুরুষ নিহত হন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৭টার কিছু আগে ব্রঙ্কসের মরিস অ্যাভিনিউ ও ক্রস ব্রঙ্কস এক্সপ্রেসওয়ের কাছে ৫৫ বছর বয়সী এক উবার চালককে গুলি করে হত্যা করা হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ইসা এমবলো-ইসাককে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। নিউ ইয়র্ক স্টেট ফেডারেশন অব ট্যাক্সি ড্রাইভারসের চেয়ার ফার্নান্দো মাতেও বলেন, এমবলো-ইসাক 'একজন অসাধারণ মানুষ ছিলেন,খুবই উদার, ধর্মপ্রাণ মুসলিম, যিনি সবসময় অন্যদের জন্য নিজেকে উজাড় করে দিতেন।

মাতেও জানান, দীর্ঘ নববর্ষের শিফট শেষ করে এমবলো-ইসাক একটি মসজিদের দিকে যাচ্ছিলেন। পথে তিনি তাঁর ভাইয়ের সঙ্গে কথা বলছিলেন। ঠিক তখনই দুই ব্যক্তি তাঁর গাড়ির কাছে এসে জোর করে তাঁকে নামানোর চেষ্টা করে। এমবলো-ইসাক গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করলে তারা গাড়ির দিকে গুলি ছোড়ে।

মাতেও বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে তথ্য দিলে ফেডারেশন ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে সংস্থাটির ইতিহাসে এটি সর্বোচ্চ পুরস্কার।

তিনি আরও বলেন, 'তার পুরো পরিবার এখন শোক আর হতবাক অবস্থায় আছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এর আগেই কুইন্সের করোনা এলাকায় একটি প্রাণঘাতী হিট-অ্যান্ড-রানের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোর ৪টার দিকে ১০২তম স্ট্রিট ও ৩৭তম অ্যাভিনিউতে দুইজন ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন, তখন একটি সাদা এসইউভি গাড়ি তাদের সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের তীব্রতায় একজন পথচারী ছিটকে পাশের একটি পার্ক করা গাড়ির নিচে আটকে পড়েন। নাম প্রকাশ না করা ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

অন্য পথচারী, ২৪ বছর বয়সী এক যুবককে গুরুতর অবস্থায় এলমহার্স্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে যায়। পুলিশ তার সন্ধানে তদন্ত চালাচ্ছে।

(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি