৮ মে ২০২৬

২০২১ সাল থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা থাকবে না: সচিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
২০২১ সাল থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা থাকবে না: সচিব

বাংলাপ্রেস ডেস্ক: প্রাথমিক স্তরের শিশু শিক্ষার্থীদের উপর পরীক্ষার চাপ কমাতে ২০২১ সাল থেকে নতুন কারিকুলামে তৃতীয় শ্রেণি পর্যন্ত গতাণুগতিক পরীক্ষা থাকবে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার বদলে সারাবছর ক্লাসে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন। জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ধারাবাহিক মূল্যায়ন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা না রাখার নির্দেশ দিয়েছিলেন। বাচ্চাদের উপর পরীক্ষা চাপ কমানোর জন্য তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা না নেওয়ার নির্দেশনা ছিল। আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হেসেন বলেন, এখনই পরীক্ষা না থাকার বিষয় নয়। বিষয়টি স্পস্ট করেন মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হেসেন। তিনি বলেন, আমরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সঙ্গে সভা করেছি। ২০২১ সালে নতুন কারিকুলামে কার্যক্রম শুরু করবো। ২০২০ সালে সামেটিক পরীক্ষা তৃতীয় শ্রেণি পর্যন্ত রাখবো না, ফরমেটিভ পরীক্ষা রাখবো অর্থাৎ রাউন্ড দ্য ইয়ার তারা পরীক্ষা দেবে। সেক্ষেত্রে ১০০টি স্কুলে ট্রাইআউট করবো। ‘এরপরে ২০২১ সালে নতুন কারিকুলামে পুরোপুরি বাস্তবায়ন হবে। অর্থাৎ গতানুগতিক প্রথম ও দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষা থাকবে না। তবে সারাবছরই ক্লাসে মূল্যায়ন করা হবে।’ সচিব বলেন, শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীর আচার-আচরণ সবগুলো বিষয় মূল্যায়ন করে গ্রেড দেওয়া হবে। শিক্ষা নীতিতে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত হবে- এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এটি প্রক্রিয়াধীন। বিভিন্ন মন্ত্রণালয়ে ফাইল চালাচালি চলছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি