৪ মে ২০২৬

২০১৮ সালে সারা বিশ্বে ৯৪ সাংবাদিক নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
২০১৮ সালে সারা বিশ্বে ৯৪ সাংবাদিক নিহত
বিশেষ প্রতিনিধি, নিউ ইয়র্ক : সারা বিশ্বে সাংবাদিকদের জন্য একটি ভয়ংকর বছর ছিল ২০১৮ সাল। কেননা, এ বছরটিতে কর্তব্যরত সাংবাদিকদের হত্যার ঘটনা আগের কয়েক বছরের তুলনায় বেড়েছে। সারা বছর নিহত হয়েছেন ৯৪ জন সাংবাদিক। এ সংখ্যা গত তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি। ব্রাসেলসভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের (আইএফজে) হিসাবে এ তথ্য ওঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে, ২০১৮ সালে ৯৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। যা আগের বছর ছিল ৮২ জন। তবে ২০১২ সালে সারা বিশ্বে নিহত হয়েছিল ১২১ জন সাংবাদিক। আইএফজে জানায়, চলতি বছরে সবচেয়ে বেশি সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন আফগানিস্তানে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে এ বছর ১৬ সাংবাদিক নিহত হয়েছেন। এরপর মেক্সিকোতে নিহত হয়েছেন ১১ সাংবাদিক, ইয়েমেনে নয় এবং সিরিয়ায় আট সাংবাদিক। চলতি বছরে যুক্তরাষ্ট্রে নিহত হয়েছেন পাঁচ সাংবাদিক। একই সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন সোমালিয়া এবং পাকিস্তানে। সংস্থাটির সভাপতি ফিলিপ লারুথ অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ‘সাংবাদিকদের হত্যা করা হয় কারণ তারা ঘটনার সাক্ষী হিসেবে থাকেন।’ এ বছর ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে দ্য ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগিকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যার পেছনে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ হত্যার পেছনে যুবরাজের সম্পৃক্ততা অস্বীকার করেছে দেশটির সরকার। এ বিষয়ে ফিলিপ লারুথের মন্তব্য, ‘জামাল খাসোগি একজন সুপরিচিত সাংবাদিক। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বিশ্বে এ রকম ১০টি হত্যাকাণ্ডের নয়টির কোনো বিচার হয়নি।’ বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি