৫ মে ২০২৬

২০০৫ সালের পর এই প্রথম পিয়ংইয়ংয়ের পথে চীনা প্রেসিডেন্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
২০০৫ সালের পর এই প্রথম পিয়ংইয়ংয়ের পথে চীনা প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক: চীনের প্রেসিডেন্ট সি জিনপিং উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে পিয়ংইয়ংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন। ২০০৫ সালের পর উত্তর কোরিয়ায় এই প্রথম চীনের কোনও রাষ্ট্রীয় সফর হচ্ছে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, কিম জং উন এবং সি জিনপিং এখন পর্যন্ত চীনে চারবার সাক্ষাৎ করেছেন। এবার তারা মিলিত হচ্ছেন পিয়ংইয়ংয়ে। আশা করা হচ্ছে, উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রম এবং অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন তারা।

উত্তর কোরিয়ার জন্য চীন খুবই গুরুত্বপূর্ণ। কারণ, পিয়ংইয়ংয়ের সব ধরনের বাণিজ্য কার্যক্রম চীনকে ঘিরেই আবর্তিত হয়। ফলে স্বাভাবিকভাবেই তাদের আলোচনায় বাণিজ্য বিষয়টি বেশ গুরুত্ব পাবে।

জাপানে জি-টোয়েন্টি সামিটের মাত্র এক সপ্তাহ আগে উত্তর কোরিয়া সফর করছেন জিনপিং। এই সামিটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও আলোচনায় বসার কথা রয়েছে তার।

এছাড়া ট্রাম্প-কিম বৈঠকের পর প্রথমবারের মতো জিনপিংয়ের সঙ্গে দেখা হতে যাচ্ছে কিমের। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানয়ে এক বৈঠকে মিলিত হন কিম-ট্রাম্প। কিন্তু কোনও চুক্তি ছাড়াই তাদের ওই বৈঠক শেষ হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি