৬ মে ২০২৬

২০ দিনে রেমিটেন্স এল ১৩১ কোটি ডলার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
২০ দিনে রেমিটেন্স এল ১৩১ কোটি ডলার
বাংলাপ্রেস ডেস্ক: ডলার সংকটের মধ্যেই সুবাতাস বইছে প্রবাসী আয়ে। চলতি (জানুয়ারি) মাসের ২০ তারিখ পর্যন্ত ১৩১ কোটি ৫২ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা হিসাবে) এর পরিমাণ ১৪ হাজার কোটি টাকার বেশি। অর্থাৎ প্রতিদিন গড়ে আসছে ৬ কোটি ৫৭ লাখ ডলারের বেশি। রেমিট্যান্সের এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে দুই বিলিয়ন বা ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। এর আগের মাস ডিসেম্বরে এসেছিল ১৬৯ কোটি ডলারের রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন সূত্রে জানা গেছে এ তথ্য। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, বৈধপথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করা হচ্ছে। রেমিট্যান্সে প্রণোদনাও বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নানা উদ্যোগও কাজে আসছে। এখন রেমিট্যান্সপ্রবাহ বাড়তে শুরু করেছে। আমাদের সামনে দুটি ঈদ আছে। ঈদকে কেন্দ্র করে রেমিট্যান্সপ্রবাহ আরও বাড়বে। এর আগে চলতি (২০২২-২৩) অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) টানা দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স এসেছিল দেশে। এর পরের মাস সেপ্টেম্বর থেকে টানা পাঁচ মাস দেড় বিলিয়ন ডলারের আশপাশে আটকে থাকে রেমিট্যান্স। জুলাই মাসে এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার, আগস্টে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার। অর্থাৎ অর্থবছরের শুরুর দুই মাস দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছিল। এর পরই কমতে থাকে রেমিট্যান্সপ্রবাহ। সেপ্টেম্বরে এসেছিল ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার, অক্টোবরে ১৫২ কোটি ৫৫ লাখ ডলার, নভেম্বরে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার আর গত ডিসেম্বরে প্রায় ১৭০ কোটি ডলার পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি