৪ মে ২০২৬

২০ বছরের নিরাপত্তা গ্যারান্টি চাইলেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ পিএম
২০ বছরের নিরাপত্তা গ্যারান্টি চাইলেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

বাংলাপ্রেস ডেস্ক:  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ কিয়েভ ও মস্কোর যুদ্ধ বন্ধে শাক্তিচুক্তিতে সই করতে প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্রকে ২০ বছরের নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে। এই সময়ের মধ্যে ইউক্রেনে কোনোরকম হামলা চালাতে পারবে না রাশিয়া। এমন নিশ্চিয়তা পেলেই কেবল শান্তিচুক্তি হতে পারে। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার লক্ষ্যে যেকোনো ত্রিপক্ষীয় চুক্তিতে এই গ্যারান্টির দেওয়ার আহ্বান জানান। আগামী মঙ্গল ও বুধবার জেনেভায় ইউক্রেন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার ত্রিপক্ষীয় শান্তি আলোচনা নির্ধারিত আছে।

জেলেনস্কি জোর দিয়ে বলেন, ইউক্রেন যেন অন্তত দুই দশক রুশ আক্রমণের শিকার না হয়, তা নিশ্চিত করতে তার একটি ‘আইনগতভাবে নিশ্ছিদ্র’ নিরাপত্তা চুক্তি প্রয়োজন।

তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার ক্ষেত্রে জেলেনস্কি অভিযোগ করেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেবল ইউক্রেনকে ছাড় দিতে বলছেন, রাশিয়ার দিকে তার মনোযোগ নেই।

ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেছিলেন, ‘রাশিয়া একটি চুক্তি করতে চায়। এজন্য জেলেনস্কিকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। অন্যথায়, তিনি একটি বড় সুযোগ হারাবেন।’

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, মনে হচ্ছে, আলোচনার পক্ষগুলো ‘সম্পূর্ণ ভিন্ন ভিন্ন বিষয়’ নিয়ে এগোচ্ছে। তবে তিনি আশা প্রকাশ করেন যে, আসন্ন জেনেভা আলোচনা ‘গুরুত্বপূর্ণ’ হবে এবং রাশিয়ার সঙ্গে একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি নিয়ে আসবে। সূত্র: প্রেস টিভি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি