৫ মে ২০২৬

২ জননাঙ্গ, ৩ পায়ের মানুষটির বর্ণিল জীব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
২ জননাঙ্গ, ৩ পায়ের মানুষটির বর্ণিল জীব

বাংলাপ্রেস ডেস্ক : জোড়া লাগা নবজাতক ভূমিষ্ট হওয়ার ঘটনা বর্তমান বিশ্বে মাঝে মধ্যে শোনা যায়। আধুনিক চিকিৎসাবিজ্ঞান জোড়া দেহকে আলাদা করার চেষ্টা করে। কখনও দুজনই বেঁচে যায়, আবার কখনো মৃত্যু। ইতালীয়-মার্কিন 'শোম্যান' খ্যাত ফ্রাংক লেনটিনির বিষয়টা একটু ভিন্ন ছিল। তার দেহের সঙ্গে জুড়ে গিয়েছিল তার জমজ ভাইয়ের অপূর্ণাঙ্গ ভ্রুণ। বিজ্ঞানের পরিভাষায় একে বলে 'প্যারাসাইটিক টুইন'। এই দেহ নিয়েই ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন লেনটিনি।

১৮৮৯ সালে জন্ম নেওয়া লেনটিনির ৩টি পা, ৪টি পায়ের পাতা। তৃতীয় পায়ের হাঁটুর কাছ থেকে বেরিয়েছে চতুর্থ পায়ের পাতা। আর ছিল এক জোড়া যৌনাঙ্গ। এমন আশ্চর্য শরীর নিয়েও বেঁচে ছিলেন ৭৭ বছর। কম বয়সে টিটকিরিও শুনতে হয়েছে। কিন্তু পাত্তা দেননি তিনি। শরীরী গঠন ছিল তার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। সেটাকেই জীবনের পুঁজিতে বদলে নিতে পেরেছিলেন ফ্রাঙ্ক লেনটিনি। নিয়মিত শো করতেন। সেই শোয়ের নাম ছিল 'দ্য গ্রেট লেনটিনি'। বিস্ময়ে হতবাক হয়ে মানুষ তার শরীরের গড়ন দেখত। দেখত আজব 'খেলাধুলা'।

সার্কাসেও খেলা দেখাতেন তিনি। যুবক বয়সে অনায়াসে মঞ্চের উপরে তিন নম্বর পা দিয়ে ফুটবলে কিক করতেন। হাততালিতে ফেটে পড়ত দর্শক। মানুষ যে এমনও হয়, চর্মচক্ষে না দেখলে বিশ্বাস হত না। শুধু খেলাই দেখানো নয়, লেনটিনি বিয়ে করেছিলেন। জন্ম দিয়েছিলেন ৪ সন্তানের। আজব শরীর নিয়েও মজার জীবন কাটিয়েছেন।

বাংলাপ্রেস /এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি