৪ মে ২০২৬

২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার
ফরিদপুর প্রতিনিধি: দুই হাজার কোটি টাকার পাচারের অভিযোগে ফরিদপুরের বহিস্কৃত স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাইনকে (৩৪) আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ২ টায় মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ফেরিঘাট থেকে শিবালয় থানা পুলিশের সহযোগিতায় ফরিদপুরের ডিবি পুলিশ তাকে আটক করে। ফরিদপুর জেলা পুলিশ এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১২ টায় ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কর্মকার, উপ-পরিদর্শক শাহীনুর রহমান প্রমূখ। পুলিশ জানায়, ফাইনের বিরুদ্ধে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সন্ত্রাসী কর্মকান্ডের সাথে যুক্তের অভিযোগ রয়েছে। এছাড়া ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের বর্তমান সভাপতি শওকত আলী জাহিদের উপর হামলা, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ক্যাপ্টেন বাবুল ও অলোক সেনের উপর হামলাসহ বহু সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা বলেন, ফাহাদ বিন ওয়াজেদ ফাইনকে বৃহস্পতিবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি