৫ মে ২০২৬

১বছরে ৪২৮ জন আটক, ৩৫০টি মামলা মাদক, জঙ্গী ও সন্ত্রাস দমনে কাজ করছি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
১বছরে ৪২৮ জন আটক, ৩৫০টি মামলা মাদক, জঙ্গী ও সন্ত্রাস দমনে কাজ করছি

নাটোর প্রতিনিধি: চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া থানায় ২০১৭ সালের ১৩ই অক্টোবর অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন মনিরুল ইসলাম। যোগদানের পর থেকেই তিনি মাদক, জঙ্গী ও সন্ত্রাস দমনে নিরলসভাবে কাজ করছেন। গত বছরের ১৩ই অক্টোবর থেকে এ বছর ২০ শে অক্টোবর পর্যন্ত এক বছরে ৪২৮ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদেরকে আটক করে পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছে মাদক ব্যবসায়ী ও সেবনকারী। আটককৃত মাদকদ্রব্যের পরিমাণ ১ কেজি ২৩২ গ্রাম গাঁজা, ৪৮ কেজি কাঁচা গাঁজা, ১৭৯৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫৬ গ্রাম হেরোইন ও ৪৯ বোতল ফেনসিডিল, চোলাই মদ ২৫২ লিটার।

পুলিশ সূত্রে জানা যায়, সিংড়া থানায় এই এক বছরে ৩৫০ টি মাদক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আটককৃতদের আদালতে পাঠানো হয়।

এছাড়াও সাজাপ্রাপ্ত পলাতক আসামী, চুরি, জুয়া,ডাকাতি, ডাকাতির প্রস্তুতির মামলার আসামীদের আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, মাদক, জঙ্গী ও সন্ত্রাস দমনে নিরলসভাবে কাজ করছি। গত এক বছরে ৪২৮ জন ইয়াবা ও গাঁজা ব্যবসায়ীকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। সিংড়া থানা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোরভাবে অভিযান চালাচ্ছে। মাদকসহ যাকে পাওয়া যাবে, তাকেই পুলিশ আটক করবে। সিংড়া উপজেলাকে মাদকমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাপ্রেস/আর

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি