৪ মে ২০২৬

১৯ জুলাই প্রকাশিত হবে এইচএসসি পরীক্ষার ফলাফল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
১৯ জুলাই প্রকাশিত হবে এইচএসসি পরীক্ষার ফলাফল

বাংলাপ্রেস অনলাইন: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ১৯ জুলাই। ওইদিন সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি তুলে দেবেন। এরপর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আফরাজুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী ১৯ জুলাই এইচএসসির ফল প্রকাশের জন্য সময় দিয়েছেন।’ জানা গেছে, আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল) ও ডিআইবিএস পরীক্ষার ফল ১৯ জুলাই দুপুরে সংবাদ সম্মেলনের পর থেকে পাওয়া যাবে।

দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠান (সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েব মেইল) এবং এসএমএস এর মাধ্যমে একযোগে প্রকাশ করা হবে।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ এপ্রিল। এবার ১০ বোর্ডে মোট ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষ হয় ১৪ মে।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি