১৮৯০ পিস ইয়াবাসহ সীমান্তে একজন গ্রেফতার
ছবি: সংগৃহীত
তাহিরপুর প্রতিনিধি: সীমান্তে ১৮৯০ পিস ইয়াবাসহ সাগর মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৬ মে) বিজিবির মামলা দায়ের পূর্বক সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে।
গ্রেফতার সাগর জেলার তাহিরপুরের ট্যাকেরঘাট সীমান্তের বড়ছড়া সীমান্ত গ্রামের রহম আলীর ছেলে।
২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের (বিজিবি) অধিনায়ক লে.কর্নেল একেএম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, ব্যাটালিয়নের তাহিরপরের বিরেন্দ্রনগর বিওপির বিজিবি টহল দল শুক্রবার সন্ধ্যায় সাগরকে গ্রেফতার করে। এরপর তার কাছে থাকা ১৮৯০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইল জব্দ করা হয়।
এ ঘটনায় বিরেন্দ্রনগর বিওপির বিজিবি হাবিলদার নুরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শার্শায় তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
রুহিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা
রেললাইন অবরোধ ও বিক্ষোভ: রূপসা এক্সপ্রেস থামিয়ে এলাকাবাসীর ৭২ ঘণ্টার আলটিমেটাম
সঙ্গীত একাডেমি