৬ মে ২০২৬

১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত

বাংলাপ্রেস জাতীয় দপ্তর : আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি টঙ্গীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সঙ্গে তাবলীগ জামায়াতের দু’পক্ষের অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন দুই পক্ষ। বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী জানান, শুরুতে দুই পক্ষের নেতারা আলাদা আলাদা ইজতেমা অনুষ্ঠানের তারিখ দিলেও পরে তারা সরকারের অনুরোধে একটি তারিখ নির্ধারণ করেছেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছর জানুয়ারিতে দুই দফায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হলেও এবার জটিলতার কারণে এক তারিখেই তা অনুষ্ঠিত হবে। নিরাপত্তার কথা মাথায় রেখে এবার একধাপেই ইজতেমা পর্ব অনুষ্ঠিত হবে। নানা কারণে যে দূরত্ব নেতাদের মাঝে তৈরি হয়েছিলো এক সঙ্গে বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের মধ্য দিয়ে তা কেটে যাবে বলে মনে করছেন তাবলিক নেতারা। নেতারা বলছেন, এবারের ইজতেমায় বিদেশী মেহমানরা কি সংখ্যায় আসবেন তা নির্ভর করছে বিবদমান দুই পক্ষ পরস্পরকে কতটুকু ছাড় দিবে তার উপর।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি