৬ মে ২০২৬

১৬ ডিসেম্বরের প্রত্যয় থেকেই জুলাই গণঅভ্যুত্থান : আসিফ নজরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ পিএম
১৬ ডিসেম্বরের প্রত্যয় থেকেই জুলাই গণঅভ্যুত্থান : আসিফ নজরুল

বাংলাপ্রেস ডেস্ক: আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ১৬ ডিসেম্বরের প্রত্যয় ছিল দেখেই আমরা ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে দিতে পেরেছি।

মঙ্গলবার সকালে মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদ জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আমি মনে করি, আমাদের বাংলাদেশের মানুষের জন্য শ্রেষ্ঠতম একটা দিন। এ দিনে আমরা যখন জাতীয় স্মৃতিসৌধে আসি, আমাদের যে মুক্তিযুদ্ধকালীন গৌরবগাঁথা, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের অবদান, আমাদের দেশ গড়ার যে প্রত্যয়, সেগুলো মনে পড়ে।’

তিনি বলেন, ‘এখানে এলে ভালো লাগে, শহীদ মুক্তিযোদ্ধা যারা আছেন, আহত মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা ওই সময়ে নানা আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসায় মন সিক্ত হয়।’

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি