৬ মে ২০২৬

১৬ দিনে রেমিট্যান্স এসেছে ১১৭.১ কোটি ডলার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
১৬ দিনে রেমিট্যান্স এসেছে ১১৭.১ কোটি ডলার
বাংলাপ্রেস ডেস্ক: ডলার সঙ্কটের মধ্যেও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। চলতি আগস্টের প্রথম ১৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৭ দশমিক এক কোটি ডলার। বর্তমান বিনিময় হার হিসাবে টাকার অঙ্কে এই অর্থের পরিমাণ ১১ হাজার ১২৪ কোটি টাকা। বুধবার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, আগস্ট মাসের ১৬ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১১৭ দশমিক এক কোটি ডলার। চলতি মাসে এ পর্যন্ত রেমিট্যান্স আসার হার ১৬ দশমিক তিন শতাংশ বেড়েছে। গত বছরের ২-১৬ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স এসেছিল ১০০ দশমিক সাত কোটি ডলার। গত ১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেড় মাসে রেমিট্যান্স এসেছে ৩২৬ দশমকি ৮ কোটি ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৮৭ দশমিক ৮ কোটি ডলার। বিপি>< আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি