৭ মে ২০২৬

১৫ হাজার বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
১৫ হাজার বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া
বাংলাপ্রেস ঢাকাঃ ইউরোপের দেশ রোমানিয়া ১৫ হাজার বাংলাদেশিকে ভিসা দেবে বলে জানিয়েছিল। এবার তারা এই প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। চলতি মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৫ হাজারের বেশি ভিসা প্রদান করবে দেশটির কনস্যুলার মিশন। এ জন্য চলতি মাস থেকে ঢাকায় একটি অস্থায়ী কনস্যুলার মিশন পরিচালনা করবে তারা। বৃহস্পতিবার (২ মার্চ) সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এসব তথ্য জানান। এসময় তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে রোমানিয়াকে তাদের কনস্যুলার পরিষেবা পরিচালনার সুবিধার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। রোমানিয়ার কনস্যুলার দল তাদের পরিষেবা পরিচালনার জন্য ৫ মার্চ ঢাকা পৌঁছবে। সাবরীন আরো বলেন, রোমানিয়ার একটি কনস্যুলার দল গত বছর তিন মাস তাদের সেবা পরিচালনা করে ৫,৪০০টি ভিসা দিয়েছিল। তিনি বলেন, রোমানিয়ার সফল কনস্যুলার সেবা দেখার পর- বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে এখানে একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্য চিঠি পাঠিয়েছেন। সাবরীন বলেন, ‘আশা করা হচ্ছে যে, চলতি বছরের এই সময়ের মধ্যে রোমানিয়া ১৫ হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে ভিসা দেবে।’ বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি