৭ মে ২০২৬

১৪ই এপ্রিল পর্যন্ত পোশাক কারখানা বন্ধ রাখার আহ্বান বিজিএমইএ'র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
১৪ই এপ্রিল পর্যন্ত পোশাক কারখানা বন্ধ রাখার আহ্বান বিজিএমইএ'র

বাংলাপ্রেস ডেস্ক : আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত পোশাক কারখানা বন্ধ রাখার আহ্বান বিজিএমইএ'র শনিবার সকাল থেকে করোনা সংক্রমণ ঝুঁকি নিয়েই হঠাৎ দেখান যায় ঢাকামুখী মানুষের ঢল। যাদের অধিকাংশই গার্মেন্টস কর্মী। তাদের দাবী ছিল, সরকার সাধারণ ছুটি মেয়াদ বাড়লেও অজানা কারণে বাড়েনি তাদের ছুটি। তাই কর্মস্থলে যেতে বাধ্য হয়েছেন তারা। আর গণপরিবহণ বন্ধ থাকায় বিপাকেও পড়তে হচ্ছে তাদের।

চাকুরি বাঁচানো ও পেটের তাগিদে বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশাযোগে ঢাকায় আসতে দেখা যায় তাদের। বিকল্প ব্যবস্থা না করেই এভাবে গার্মেন্টস পল্লী খুলে দেয়ায় ক্ষোভও প্রকাশ করেন তারা।

প্রসঙ্গত, সরকার গত ২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করে। পরে এ ছুটির মেয়াদ ১১ই এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। তবে কারখানা বন্ধের সময়সীমা বাড়ানোর কোনো ঘোষণা না আসায়- কাজে যোগ দিতে ঢাকা অভিমুখে আসতে থাকে বহু মানুষ। পরে, শনিবার করোনাভাইরাস মহামারীর মধ্যে তৈরি সব কারখানাগুলো ১১ই এপ্রিল পর্যন্ত বন্ধ রাখতে মালিকদের প্রতি আহ্বান জানান তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠনের সভাপতি রুবানা হক। সাংবাদিকদের কাছে পাঠানো অডিওবার্তায় গার্মেন্ট মালিকদের প্রতি এ অনুরোধ জানান তিনি।

তবে আজ করোনাভাইরাসের প্রকোপের ফলে দেশে সাধারণ ছুটি আগামী ১৪ই এপ্রিল (১লা বৈশাখ) পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর প্রেক্ষিতে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত পোশাক কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বিজিএমইএ। এদিকে, ১৪ই এপ্রিল পর্যন্ত দেশের সব ইপিজেডে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি