৭ মে ২০২৬

১৪ই এপ্রিল পর্যন্ত দেশের সব ইপিজেড বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
১৪ই এপ্রিল পর্যন্ত দেশের সব ইপিজেড বন্ধ

বাংলাপ্রেস ডেস্ক :সোমবার (৬ই এপ্রিল) থেকে ১৪ই এপ্রিল পর্যন্ত দেশের সব ইপিজেড (রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা) সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ। আজ রবিবার গণমাধ্যমে দেয়া এক বার্তায় এমন তথ্য জানান, বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক নাজমা বিনতে আলমগীর।

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধকল্পে আগামী ৬ থেকে ১৪ই এপ্রিল দেশের সব ইপিজেড এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এসময় ইপিজেডের সকল কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে। এরফলে, ইপিজেড সমূহের মধ্যে অবস্থিত তৈরী পোশাকসহ মোট ৪৭৪টি কারখানা বন্ধ থাকবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি