৪ মে ২০২৬

১৪৪ ধারা ভঙ্গ করে শিক্ষকের জমি দখল ও আম গাছ কর্তনের অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
১৪৪ ধারা ভঙ্গ করে শিক্ষকের জমি দখল ও আম গাছ কর্তনের অভিযোগ
ঝিনাইদহ প্রতিনিধি: আদালতের ১৪৪ ধারা অমান্য করে জমি দখল ও জমির উপর থাকা গাছপালা রাতের আধারে কেটে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। আইন ভঙ্গের এ বিষয় নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের ১২ মাইল লালন ফিলিং স্টেশনের সামনে। পেতাহাটী গ্রামের এটিএম শফিকুজ্জামানের স্ত্রী মোছাঃ নাছিমা বেগম ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন তার কেনা ৬৩২৪ দাগের ৯ শতক জমি পেতাহাটী গ্রামের বিল্লাল হোসেনের কাছ থেকে ২০০৮ সালের ১৩ জানুয়ারী ৪১৭ নং দলিলে খরিদ করেন। নাসিমা বেগমের কেনা জমি অন্যায় ভাবে দখল নেওয়ার চেষ্টা করলে ঝিনাইদহের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪ ধারা জারির জন্য ৫২৭/২০২১ নং মামলাটি করেন। তহশীলদারের রিপোর্ট মোতাবেক গত ৩০ সেপ্টম্বর আসামীদের উক্ত জমিতে প্রবেশ নিষেধের আদেশ দেন। আদালতের নির্দেশনা পেয়ে গত মঙ্গলবার সকালে শিক্ষক নাছিমা বেগম সীমানা প্রচীর তৈরী করতে গেলে পোতাহাটী গ্রামের শমসের আলীর ছেলে মোঃ আনারুল ইসলাম মেম্বর, খোরশেদ আলীর ছেলে মোঃ জয়নাল আবেদীন, মোঃ বদর উদ্দীন, জয়নাল আবেদীনের ছেলে মোঃ মোহন আলী ও বদর উদ্দীনের ছেলে কাজল বিজ্ঞ আদালতের আদেশ জানা স্বত্ত্বেও বে-আইনী ভাতে লাঠিসোটা নিয়ে কাজ বন্ধ করে দেয়। এ সময় আসামী মোহন আলী ও কাজল লাঠি দিয়া এলোপাতাড়ী ভাবে আঘাত করে এবং নাছিমা বেগমের গলায় থাকা সোনার চেইন ছিড়িয়া নেয়। অভিযোগে উল্লখ করা হয় স্থানীয় ডাকবাংলা ক্যাম্পের পুলিশ ও চেয়ারম্যান সুষ্ঠ বিচার করার আশ্বাস দিলে নাছিমা বেগম রাজমিস্ত্রি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপরও দুর্বৃত্তরা থেমে থাকেনি। মঙ্গলবার রাতে ১৪৪ ধারা বলবৎ থাকা জমি থেকে ৭টি আম গাছ ও ২টি আমড়া গাছ আসামী মোহন ও কাজল জোর পুর্বক কেটে নিয়ে যায়। রাতে নাইটগার্ডরা বাধা দিতে গেলে তাদেরও হত্যার হুমকী দেওয়া হয়। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, শিক্ষক নাছিমা বেগমের একটি অভিযোগ আমরা পেয়েছি। আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য ডাকবাংলা পুলিশ ফাড়িকে নির্দেশ দেওয়া হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি