৪ মে ২০২৬

১৪ আগস্টের আগে ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
১৪ আগস্টের আগে ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চান

বাংলাপ্রেস অনলাইন: পাকিস্তান তেহরিকে ইনসাফ দল বা পিটিআই জানিয়েছে, আগামী ১৪ আগস্টের আগে ইমরান খান নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চান। পাঞ্জাব প্রদেশে দলটি জোট সরকার গঠনের প্রচেষ্টা যখন জোরদার করেছে তখন দলের পক্ষ থেকে এই ঘোষণা এলো।

স্বতন্ত্র ও দলীয় পরিচয়ে প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদের সদস্য হিসেবে নির্বাচত কয়েকজন এমপিএ এবং এমএনএ এরইমধ্যে ইমরান খানের দলের সঙ্গে যোগাযোগ করেছেন। এসব সদস্য ইমরানের দলে যোগ দিতে পারেন বলে পিটিআই দাবি করেছে।

গত ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ইমরান খানের দল সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে তবে এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায় নি। ফলে কয়েকটি ছোট দলের সঙ্গে মিলে পিটিআই কেন্দ্রে সরকার গঠন করতে যাচ্ছে। ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। ধারণা করা হচ্ছে- এ কারণে ইমরান খান ১৪ আগস্টের আগে শপথ নিয়ে দেশের প্রধানমন্ত্রী হতে চান।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি