৪ মে ২০২৬

১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর সব কোচিং সেন্টার বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর সব কোচিং সেন্টার বন্ধ
বাংলাপ্রেস ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আগামী ১৭ আগস্ট থেকে উচ্চমাধ্যমিক বা এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এর আগে ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ৪৩ দিন কোচিং সেন্টার বন্ধ থাকবে। মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে এ তথ্য জানান তিনি। শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে কোচিং সেন্টার বন্ধ থাকবে। তিনি বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা পুনঃবিন্যাসকৃত সিলেবাসে একটি বিষয় বাদে সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ৭৫ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০ এমসিকিউ, ৩০ লিখিত এবং ব্যবহারিক ২৫ নম্বর থাকবে। চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ১৭ আগস্ট থেকে সারাদেশে একযোগে শুরু হবে। চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি