৫ মে ২০২৬

১৩ জুন প্রথম ধাপে খুলছে দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
১৩ জুন প্রথম ধাপে খুলছে দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস

বাংলাপ্রেস ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, করোনা পরিস্থিতি যদি বেশি খারাপ না হয়, তাহলে ১৩ জুন থেকে স্কুল-কলেজ খোলার চিন্তা রয়েছে। স্কুল-কলেজ খুললে প্রথম ধাপে দশম শ্রেণি ও দ্বাদশ শ্রেণির সপ্তাহে ৬ দিন করে ক্লাস নেয়া হবে।

বুধবার দুপুরে মহামারি করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি আরও বলেন, প্রাথমিকের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত না হলেও ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত সপ্তাহে একদিন করে ক্লাস নেয়া হবে।

চলমান করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এরপর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। আমাদের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে ক্লাস নিতে পারবো।’

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইন রেডিও এবং সংসদ টিভিতে পাঠদানের কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। গত ৫ এপ্রিল থেকে ফের মানুষের চলাচল ও সার্বিক কার্যক্রমে বিধি-নিষেধ আরোপ করা হয়। গত ২৪ মে থেকে চালু করা হয় গণপরিবহন। এমতাবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল; যা নতুন করে আবার ১২ জুন পর্যন্ত গড়ালো।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি