৮ মে ২০২৬

১২ নভেম্বরের জেএসসি ও জেডিসি পরীক্ষাও পেছালো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
১২ নভেম্বরের জেএসসি ও জেডিসি পরীক্ষাও পেছালো

বাংলাপ্রেস ডেস্ক: ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে আগামী ১২ নভেম্বরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পেছানো হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, ১২ নভেম্বরের জেএসসি পরীক্ষা হবে ১৪ নভেম্বর সকাল ১০টায়। আর জেডিসি পরীক্ষাটি হবে ১৫ নভেম্বর সকাল ৯টায়।

পরীক্ষা পেছানো ও পরিবর্তিত সময়সূচির বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান কায়সার আহমেদ।

এ নিয়ে চলতি বছর তিন দিনের জেএসসি-জেডিসি পরীক্ষা পেছানো হলো।

এর আগে শনিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা পেছানো হয়। শনিবারের জেএসসির গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল ১২ নভেম্বর। সেটি আবার পিছিয়ে ১৪ নভেম্বর করা হয়েছে। আর শনিবারের জেডিসি পরীক্ষাটির তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

গত ১১ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষাও পেছানো হয়। ১১ নভেম্বরের জেএসসি পরীক্ষাটি হবে ১৩ নভেম্বর। আর জেডিসি পরীক্ষাটি হবে ১৬ নভেম্বর।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি