১১ মে ২০২৬

১২ বছর পর কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
১২ বছর পর কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমিন
  বাংলাপ্রেস ডেস্ক: ১২ বছরের বেশি সময় পর কারামুক্ত হয়েছেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন। আজ বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন। এর আগে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলমের রায়ে ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় রফিকুল আমিনসহ ১৯ জনকে ১২ বছর করে কারাদণ্ড দেন আদালত। তবে রফিকুল আমিন গত ১২ বছর ধরে কারাগারে আছেন। রায়ে আদালত বলেছেন, কারাগারে থাকার বয়স সাজা থেকে বাদ যাবে। ২০১২ সালের ১১ অক্টোবর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন রফিকুল আমিন। সেই হিসেবে তার সাজা খাটা শেষ হয়েছে। আসামিরা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে ঢাকা মহানগর হাকিম মো. সাইফুর রহমান ১০ হাজার টাকা মুচলেকায় আগামী ১০ জুন পর্যন্ত এ জামিন মঞ্জুর করেন। আদালত থেকে আগামী ৬ মাসের মধ্যে জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং জমা প্রদানে ব্যর্থ হলে ঢাকা জেলা প্রশাসককে ওই জরিমানার টাকা উত্তোলনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়। জামিন পাওয়া অপর দুই আসামি হচ্ছেন বৈশাখী মিডিয়া লিমিটেডের পারিচালক ইরফান আহমেদ সানি ও সৈয়দ সাজ্জাদ হোসেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি