৫ মে ২০২৬

১১০ বছর বয়সে বিয়ে করা সেই সৌদি নাগরিকের ইন্তেকাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৬, ১১:২২ পিএম
১১০ বছর বয়সে বিয়ে করা সেই সৌদি নাগরিকের ইন্তেকাল

বাংলাপ্রেস ডেস্ক:   সৌদি আরবের সবচেয়ে বয়স্ক নাগরিক হিসেবে পরিচিত নাসির বিন রাদান আল-রশিদ আল-ওয়াদাই ১৪২ বছর বয়সে ইন্তেকাল করেছেন। এক শতাব্দীরও বেশি সময়জুড়ে বিস্তৃত তার জীবন সৌদি আরবের ইতিহাসে এক ব্যতিক্রমী অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

মৃত্যুকালে তিনি সন্তান, নাতি-নাতনি ও প্রপৌত্রসহ মোট ১৩৪ জন উত্তরসূরি রেখে গেছেন। তিনি সর্বশেষ ১১০ বছর বয়সে বিয়ে করেছিলেন। তার শেষ স্ত্রীর ঘরে এক কন্যাসন্তান জীবিত রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নাসির বিন রাদানকে সৌদি আরবের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে ব্যাপকভাবে স্বীকৃতি দেওয়া হতো। তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয় সৌদি আরবের দক্ষিণাঞ্চলের ধাহরান আল-জানুব এলাকায়। এতে সাত হাজারের বেশি মানুষ অংশ নিয়ে তাকে শেষ বিদায় জানান। পরে তাকে তার পৈতৃক গ্রাম আল-রশিদে দাফন করা হয়।

আধুনিক সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার আগেই জন্ম নেওয়া নাসির বিন রাদান দেশটির প্রতিটি শাসকের শাসনামল দেখেছেন। রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুলআজিজ থেকে শুরু করে বর্তমান বাদশাহ সালমান পর্যন্ত সকলের সময়কালই তার জীবনের অংশ ছিল। তার দীর্ঘ জীবন সৌদি আরবের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক রূপান্তরের সাক্ষ্য বহন করে।

পারিবারিক সূত্র জানায়, নাসির বিন রাদান ছিলেন অত্যন্ত ধার্মিক ও ধর্মভীরু। দীর্ঘ জীবনে তিনি ৪০ বারের বেশি হজ পালন করেছেন বলে জানা যায়। তার এই ধর্মীয় নিষ্ঠা ও অধ্যবসায়ের জন্য তিনি নিজ সম্প্রদায়ে বিশেষ সম্মান ও শ্রদ্ধার প্রতীক হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যু সংবাদ সৌদি আরবের সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে অনেকেই তাকে বিশ্বাস, দৃঢ়তা ও অবিচলতার জীবন্ত প্রতীক হিসেবে উল্লেখ করে শ্রদ্ধা জানান। অনেকে বলেন, তার জীবন যেন সৌদি আরবের আধুনিক ইতিহাসেরই এক প্রতিচ্ছবি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি