৮ মে ২০২৬

১১ জানুয়ারি সারাদেশে 'ভিটামিন এ' ক্যাপসুল খাওয়ানো হবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
১১ জানুয়ারি সারাদেশে 'ভিটামিন এ' ক্যাপসুল খাওয়ানো হবে

বাংলাপ্রেস ডেস্ক: নতুন বছরের শুরুতে সারাদেশে ২ কোটি ১০ লাখ বেশি শিশুকে ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আগামী ১১ জানুয়ারি (শনিবার) সারাদেশে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর এ কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

তবে রাজধানীর সিটি নির্বাচন এবং ইজতেমা সংলগ্ন এলাকায় ১১ জানুয়ারির বদলে ২৫ জানুয়ারি এ কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।

৬ মাস বয়স থেকে ৫৯ মাস (দুই বছর) বয়স পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘নির্ধারিত তারিখে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় শিশুদের ভরপেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে।’

মন্ত্রী জানান, ‘কোনো কারণে কোনো শিশুকে নির্ধারিত তারিখে ক্যাপসুল খাওয়ানো না গেলে তাদের জন্য পরবর্তীতে তারিখ নির্ধারণ করা হবে।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি