২২ নভেম্বর ২০২৬

১০৪ পিস ইয়াবাসহ দু'জন আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:১৬ পিএম
১০৪ পিস ইয়াবাসহ দু'জন আটক


তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে পুলিশের পৃথক অভিযানে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দু'জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাতে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের খাকটেকা এলাকার দিলীপ দাশের ছেলে দীপক দাশ (২৮) ও সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন এলাকার মঈন উদ্দিনের ছেলে তানিম হোসেন (২৪)।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) সুবীর পাল ও মাজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর ভবানীপুর এলাকায় কলেজ রোডের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন তানিম হোসেনের কাছ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপজেলার অন্য একটি স্থানে অভিযান চালিয়ে দীপক দাশকে আটক করা হয়। দুজনের কাছ থেকে মোট ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও তা জব্দ করা হয়েছে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জুড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে আটককৃত দু'জনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি