
বাংলাপ্রেস ডেস্ক: ১০০০ টাকা মূল্যমানের লাল রঙের নোট বা অন্য কোনো নোটই অচল করেনি বাংলাদেশ ব্যাংক। ১০০০ টাকার লাল নোট অচলের যে খবর ছড়িয়েছে তা গুজব বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র জী এম আবুল কালাম আজাদ।
বাংলাদশে ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১০০০ টাকা মূল্যমানের লাল নোট আগামী ৩০ মে ২০২২ তারিখের পর অচল হিসেবে গণ্য হবে মর্মে সামাজিক যোগাযোগমাধ্যম এবং অন্যান্য অনলাইন প্লাটফর্মে গুজব/বিভ্রান্তিকর যে তথ্য প্রচারিত হচ্ছে, তা বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে।
এতে আরও বলা হয়, জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১০০০ টাকা মূল্যমানের লাল নোট বা অন্য কোনো নোট অচল ঘোষণা করা হয়নি। জনসাধারণকে এ ধরনের গুজব/বিভ্রান্তিকর তথ্য আমলে না নেওয়ার অনুরোধ করা হচ্ছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]