৫ মে ২০২৬

১০০ দিনে বাংলাদেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
১০০ দিনে বাংলাদেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি
নিজস্ব প্রতিবেদক: গত ১০০ দিনে বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সন্দেহভাজন অপরাধীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ বা ‘গুলি বিনিময়’ এর নামে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি। মার্কিন ও ইউরোপিয়ান গণমাধ্যম এ খবর জানিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয় যুক্তরাষ্ট্র গত বছরের ১০ ডিসেম্বর বাংলাদেশের এলিট সিকিউরিটি ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং পুলিশ প্রধান বেনজীর আহমেদসহ র‍্যাবের সাতজন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ওই নিষেধাজ্ঞার পর ঘন ঘন "বন্দুকযুদ্ধের" ঘটনায় অপ্রত্যাশিতভাবে বিরতি আসে। মানবাধিকার কর্মীরা বলছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর তথাকথিত বন্দুকযুদ্ধে হত্যাকাণ্ডের এমন বিরতি এটাই দেখাচ্ছে যে, আইন প্রয়োগকারী সংস্থাগুলো উক্ত ঘটনাগুলো মঞ্চস্থ করেছিল এবং সেগুলো সম্পর্কে মিথ্যা বর্ণনা দিয়েছিল। ২০২০ সালে কক্সবাজার জেলায় সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত মেজরকে হত্যার পর একই ধরনের স্থবিরতা নেমে এসেছিল। কথিত ওই হত্যাকাণ্ডের ঘটনায় সামরিক বাহিনী এবং পুলিশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি