৬ মে ২০২৬

১০ দিনের মধ্যে বহুতল ভবনের বিল্ডিং সেফটির কাগজপত্র জমা দিতে হবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
১০ দিনের মধ্যে বহুতল ভবনের বিল্ডিং সেফটির কাগজপত্র জমা দিতে হবে

বাংলাপ্রেস অনলাইন: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম নির্দেশ নিয়ে বলেছেন,বনানী এফআর টাওয়ারের আশেপাশে যে বিল্ডিংগুলো আছে, আগামী ১০ দিনের মধ্যে সেই সব বহুতল ভবনের ফায়ার এবং বিল্ডিং সেফটির কাগজপত্র জমা দিতে হবে ।

শুক্রবার সকালে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন- এরই মধ্যে ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজউকের সঙ্গে একসাথে কাজ করতে চাই।

তিনি আরও বলেন- বিল্ডিং তৈরি করে নীচে দেখা যাচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা, এই জায়গাও বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে। আমি অনুরোধ করবো নিজ নিজ দায়িত্বে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করবেন। প্রত্যেকটা বিল্ডিংয়ে ফায়ার সেফটি কোড অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এটা অতিসত্বর করতে হবে, কারণ আমরা আর কতো শিক্ষা নিবো? আমরা আর শিক্ষা নিতে চাই না। আমরা এখন বাস্তবায়ন করতে চাই। এর আগে বনানীতে আগুনে পুড়ে যাওয়া এফ আর টাওয়ারের ভেতরে আহত বা মৃত আরও কেউ আছে কিনা জানতে সকাল থেকে তল্লাশি শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি