৮ মে ২০২৬

১ অক্টোবর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটে সব চ্যানেলের সম্প্রচার শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
১ অক্টোবর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটে সব চ্যানেলের সম্প্রচার শুরু

বাংলাপ্রেস ডেস্ক: আগামী ১ অক্টোবর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট এর মাধ্যমে দেশের সব টেলিভিশন চ্যানেল আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করবে।

আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো'র নেতাদের বৈঠকের পর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য জানান।

বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মালিকদের সংগঠন-অ্যাটকো নেতারা। তারা টেলিভিশন শিল্পের নানা বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন।

তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগামী ১ অক্টোবর বঙ্গবন্ধু স্যাটেলাইট এর মাধ্যমে সব চ্যানেল তাদের কার্যক্রম শুরু করবে। সেদিন প্রধানমন্ত্রীকে তা উদ্বোধনের জন্য অ্যাটকো নেতারা অনুরোধ জানান। প্রধানমন্ত্রী তাদের অনুরোধ রক্ষা করেন।

তিনি বলেন, এছাড়া আমাদের সম্প্রচার মাধ্যমকে ডিজিটালাইজড করার বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এই মাধ্যমকে ডিজিটালাইজড করার সব ধরনের পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি