৬ মে ২০২৬

১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু
শিক্ষা ডেস্ক: আগামী ১ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। রবিবার ২৪ ফেব্রুয়ারী ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।সূচি অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে ১১ মে হবে তত্ত্বীয় পরীক্ষা। আর ১২ থেকে ২১ মে এর মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।প্রতিবছরের মতো এবারও প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালের পরীক্ষা ১০টা থেকে বেলা ১টা ও বিকেলের পরীক্ষা ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সকালের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত এবং বিকালের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত। পরীক্ষা শুরুর ৩০ মি‌নিট আগে পরীক্ষার্থী‌দের পরীক্ষার হ‌লে গি‌য়ে নিজেদের আসনে বসতে হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি